খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৭১ জনের।
এর আগে গতকাল সোমবার (১৬ আগস্ট) এ বিভাগে করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ২২ জন মারা যান। এদের মধ্যে খুলনায় সর্বোচ্চ সাতজন মারা গেছেন। এছাড়া যশোরে ছয়জন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় তিনজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন ও মাগুরায় একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ১ লাখ ৪ হাজার ৭৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।
বার্তা বাজার/নব