চট্টগ্রামে ফের চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট
চট্টগ্রাম বিমানবন্দরে ফের শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। মঙ্গলবার (১৭ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করোনার মহামারির দরুন বন্ধ রাখা আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু করার নির্দেশনা দিয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। আশা করছি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর যাত্রী পেলে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি