পীরগঞ্জে পুকুর থেকে নৃ-গোষ্ঠী যুবকের মরদেহ উদ্ধার

পীরগঞ্জে নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের রংলাল দাস (৩০) নামের এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভূজুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, ভূজুবাড়ি গ্রামের হীরালাল দাসের পুত্র রংলাল দাস দীর্ঘদিন ধরে ভেন্ডাবাড়ী হাটে চর্মকারের (মুচি) কাজ করে আসছিল। সে প্রত্যেক রাতে মদ্যপাবস্থায় মাতাল হয়ে বাড়ি ফিরতো। সোমবার গভীর রাতে একই অবস্থায় বাড়ি ফেরার পথে বেসামাল হয়ে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে মঙ্গলবার সকালে প্রতিবেশী লোকজন রংলাল দাসের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে সংবাদ দেয়।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে সহকারি পুলিশ সুপার, রংপুর (ডি সার্কেল) কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোঃ আনজারুল হক/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর