কুমারখালীর তৌকির হত্যার প্রধান আসামী গ্রেফতার

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মালিথাপাড়ার তৌকির (২৫) হত্যার প্রধান আসামী হামিদুল হককে গ্রেফতার করা হয়েছে।
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মোঃ তৌকির মালিথা (২৫) নামে এক যুবককে কুপিয়ে (১০) জুলাই হত্যার ঘটনা ঘটে। মৃত তৌকির মালিথা, কয়া আবাসনের মালিথা পাড়ার বাবলু মালিথার পুত্র।

সোমবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯ টায় কুষ্টিয়া পৌরসভাস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে গ্রেফতার করে র‍্যাব। মামলার এক মাস সাতদিন পরে গ্রেফকৃত আসামীকে কুমারখালী থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

কুষ্টিয়া র‍্যাবব -১২, সিপিসি- ১ এর প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, চলতি বছরে ১০ জুলাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় কুমারখালী থানাধীন কয়া আবাসনের বড় পুকুরের সামনে উত্তর কোণে রাস্তার উপর পরিকল্পিতভাবে একটি হত্যাকান্ড ঘটে। হত্যাকান্ডে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় নিহত তৌকিরের বাবা মোঃ বাবলু মালিথা বাদী হয়ে ঘটনার পরদিন ১১ জুলাই কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-১৫, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।

ঘটনার পর হতেই র‌্যাব উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের’কে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ আগষ্ট) রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চাঞ্চল্যকর খুনের এজাহার নামীয় পলাতক ১নং আসামী কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভাস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে অবস্থান করছে এবং ঢাকা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ সংবাদ প্রাপ্তির পর কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত পলাতক আসামীকে রাত ৮ টা ৪৫ মিনিটে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনের রাস্তা হইতে গ্রেফতার পূর্বক কুমারখালী থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে কুষ্টিয়া র‍্যাব -১২ এর কোম্পানি কমান্ডারর মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তৌকির হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার পূর্বক কুমারখালী থানায় সোপার্দ করা হয়েছে।

মোশারফ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর