জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার, কন্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক প্লাবন কোরেশীর সুর ও সঙ্গীতে জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনীর কন্ঠে নিয়ে আসছেন ‘শরতের গান’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন গীতিকার কামরুল হাছান সোহাগ। স্টুডিও ভার্সন আকারে গানটি এলএসবি টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান প্লাবন কোরেশী।
তিনি বলেন, অনেকদিন পর ডলি আপার সাথে গান করছি, গানটি তিনি খুব ভালো গেয়েছেন, বরাবরের মতই তিনি একজন মিষ্টিকন্ঠী গায়িকা। এছাড়া গীতিকার কামরুল হাছান সোহাগ ভাই গানটি খুব ভালো লিখেছেন যেখানে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। আশা করছি গানটি সবার ভালোবাসা কুঁড়াবে।
‘শরতের গান’ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, অনেক দিন পর প্লাবন কোরেশীর সুর ও সঙ্গীতে গাইলাম, গানটি সব মিলিয়ে দারুণ হয়েছে, কামরুল ভাই গানটি খুব ভালো লিখেছেন। আশা করছি গানটি সবার প্রশংসা কুঁড়াবে।
বার্তা বাজার/এসবি