ফ্রি-ফায়ার খেলতে মোবাইল ভাড়া: দোকানে পুলিশের হানা

রাজধানীর পল্লবীতে ফ্রি ফায়ার খেলার জন্য শিশু কিশোরদের মোবাইল ভাড়া দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এসময় আটক করা হয়েছে কয়েকজনকে।

রোববার (১৫ আগস্ট) বাউনিয়া বাঁধা এলাকার ভিডিও গেমসের দোকানগুলোতে এই অভিযান চালানো হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পল্লবী থানার ওসি ওসি মো. পারভেজ ইসলাম বলেন, অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে।তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমার থানায় ভিডিও গেমসের দোকান কিংবা অবৈধ কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমি যোগদানের পর অনেক শীর্ষ মাদক ব্যসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। প্রতিনিয়ত মাদক স্পটে অভিযান চলছে। কারো সঙ্গে আপসের সুযোগ নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর