এরশাদের বাড়ি দখল: বিদিশা ও এরিকের নামে মামলা

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের বাড়ি ‘প্রেসিডেন্ট পার্ক) দখল করার অভিযোগে তার সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিকসহ ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামাওলার বাদী হয়েছেন জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা এবং তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু।

সোমবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে মামলাটি দায়ের করা হয়।

সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার শাহাদাৎ হোসেন জানান, আদালত মামলার বিষয়ে পরে আদেশ দিবেন।

দায়ের করা মামলাটিতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের এমিগ্রেশন পুলিশ সুপার (এসএম) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বিদিশার দুই সন্তানের জন্ম পরিচয় নিয়ে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে প্রতারণামূলকভাবে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে এই মামলা করা হয়৷

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর