পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটু লঘুচাপের সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে এখনও কোনো শঙ্কা না থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি অথবা ভারী বর্ষণ হতে পারে। অপরিবর্তিত থাকতে পারে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা।
সোমবার (১৬ আগস্ট) রাতে আবহাওয়া অফিস থেকে এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
বলা হয়, এসময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, এ অবস্থায় আগামীকাল মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বার্তা বাজার/এসজে