গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৩১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে এর সাথে নতুন নিয়োগ পাওয়া ৩৪ জনকে পদায়ন করেছে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার (১৬ আগস্ট) এ সংক্রান্ত দুটি আদেশ জারি করে।
৩১ জন সাব-রেজিস্ট্রারকে প্রাপ্যতা হওয়ায় ও প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হচ্ছে।
আগামী ২৩ আগস্ট ৩১ সাব-রেজিস্ট্রারকে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে আদেশে।
এছাড়া ৩৪ জন সাব-রেজিস্ট্রারকে পদায়ন করার আদেশে বলা হয় যে, আগামী ২৩ আগস্ট তাদের পদায়ন হওয়া কর্মস্থলে যোগ দিতে বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে অনুরোধ করা হলো।
বার্তা বাজার/এসবি