বিমানবন্দরে মার্কিন সেনাদের গুলিতে ২ আফগান নিহত

আফগানিস্তানে সদ্য ক্ষমতায় আসা তালেবানের শাসন থেকে পালাতে রাজধানী কাবুল বিমান বন্দরে মার্কিন সমর্থিত আফগানদের ভিড় কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না।

ইতোমধ্যে সেখানে বন্ধ করা হয়েছে সব ধরণের বিমান উঠা নামা। একইসাথে মার্কিন সেনাদের গুলিতে দুই আফগান নাগরিক নিহত হয়েছেন।

চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের সামরিক বেসামরিক বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। কখন বিমান চলাচল শুরু হবে তা পরিষ্কার নয়।

কয়েক হাজার মার্কিন মেরিন সেনা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু দেশ ছেড়ে পালাতে মরিয়া হাজার হাজার মানুষের চাপে তারা হিমশিম খাচ্ছে।

মার্কিন সেনাদের গুলিতে বিমানবন্দরে দুজন আফগান নিহত হয়েছে। আমেরিকানরা দাবি করছে তারা অস্ত্রধারী ছিল। রোববার থেকে কাবুল বিমানবন্দরে আরো কমপক্ষে ছজন মারা গেছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। সূত্র-বিবিসি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর