বিক্ষোভের পর মাশরাফির বাসার দিকে ই-অরেঞ্জ গ্রাহকরা
সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সাথে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সম্পৃক্ততা নিয়ে জন্ম হয়েছে ব্যাপক সমালোচনার। অনেক গ্রাহক দাবি করছেন মাশরাফির কথা শুনেই তারা পণ্য কিনতে এই প্রতিষ্ঠানে অর্থ লেনদেন করেছেন।
কিন্তু ডেলিভারি কার্যক্রম বন্ধ করার পাশাপাশি অফিসও বন্ধ রেখছেন অনলাইন এই ব্যবসা প্রতিষ্ঠানটি। এই তথ্য জানার পরই গুলশানে অবস্থিত ই-অরেঞ্জের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এরপর তারা যাচ্ছেন মাশরাফির বাসার দিকে।
জানা যায়, গুলশান-১ এর ১৩৭ নাম্বার রোডে অবস্থিত ই-অরেঞ্জের কার্যালয় থেকে মিরপুর ১২ তে অবস্থিত মাশরাফির বাসায় আলোচনা করতে যাচ্ছেন গ্রাহকরা।
ভুক্তভোগী গ্রাহকরা জানায়, এই প্রতিষ্ঠানের সাথে মাশরাফি যুক্ত রয়েছেন। উনার সাথে আমাদের কথা হয়েছে ফোনে। উনি আমাদের তার বাসায় গিয়ে এ বিষয়ে আলোচনার জন্য ডেকেছেন।
এর আগে সোমবার (১৬ আগস্ট) বিকালে গুলশান-১ এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির গ্রাহকরা।
এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ৪০ জন গ্রাহক মোটরসাইকেল নিয়ে গুলশান-২ মোড়ে আসেন। পরে তারা সেখান থেকে গুলশান-১ এর দিকে চলে যান।
তিনি আরও জানান, একজন গ্রাহক বলছেন ই-অরেঞ্জ নামের ই-কমার্স সাইট থেকে তারা মোটরসাইকেল, মোবাইলসহ নানা পণ্য অর্ডার করেছিলেন। কর্তৃপক্ষ গেল ১৬ মে (সম্ভাব্য তারিখ) থেকে সব ডেলিভারি বন্ধ রেখেছে।
বার্তা বাজার/এসজে