বোরহানউদ্দিনে ইয়াবা ও গাজাসহ হোটেল ব্যবসায়ী আটক

হোটেল ব্যবসার আাড়ালে মাদকের কারবার করে আসছিল ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের শাকিল নামক এক হোটেল ব্যবসায়ী।

সোমবার (১৬ আগস্ট) স্থানীয় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৪ পিচ ইয়াবা ও ১৫০ গ্রাম গাজা সহ তাকে আটক করে।

গ্রেফতারকৃত শাকিল (২১) বোরহানউদ্দিন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মোঃ মোশারেফ এর ছেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এস.আই ফখরুল হাসান লিখন জানান, আটকৃত শাকিল দীর্ঘদিন যাবত হোটেল ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছি। বোরহানউদ্দিন উপজেলায় পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। আটককৃত শাকিলের পরিবারের অন্যান্য সদস্যরাও মাদকের সাথে সম্পৃক্ত। তার ছোট ভাইকে ইতিমধ্যে একটি মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন জানান (বিপিএম), গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

কাজী আল-আমিন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর