হাতিয়ায় অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাই: কোটি টাকার ক্ষতি

হাতিয়ায় অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি। ছবি: বার্তা বাজার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঐতিহ্যবাহী আফাজিয়া বাজারে অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েগেছে।

সোমবার (১৬আগস্ট) বিকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতির আশংকা করেছে ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানায়, পেট্রলের দোকান থেকে আগুন লাগার পরপরই তা ছড়িয়ে পড়ে পাশে থাকা খাওয়ার হোটেলে। এসময় গ্যাসের সিলিন্ডার বিস্পোরন হয়ে চারদিক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রেনে আনে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।

জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *