৯৩৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল জবি

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে বৃত্তিপ্রাপ্ত ৯৩৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)।

সোমবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

প্রতি মাসে ৪০০ টাকা হারে ৯৩৯ জন শিক্ষার্থীকে ১২ মাসের এককালীন ৪৮০০ টাকা দেয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ৯৩৯ জন শিক্ষার্থীকে মোট ৪৫ লক্ষ ৭ হাজার ২শত টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা থেকে জানা যায়, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা ১৬ আগস্ট থেকেই বৃত্তি অফিস থেকে চেক সংগ্রহ করতে পারবেন। যদি কেউ চেক সংগ্রহ করতে না পারে সেক্ষত্রে নিজ বিভাগ অথবা বৃত্তি শাখায় যোগাযোগ করলে বৃত্তির টাকা গ্রহণ করতে পারবে।

এরআগে, গত ৩ জুন করোনাকালীন মেধা বৃত্তির জন্য আবেদন চেয়েছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক এই দুই শাখায় বৃত্তি জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে তাদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছিল। একজন শিক্ষার্থী যে কোনো একটি ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ ছিল।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এক হাজার ১১৬ জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধা ও অবৈতনিক বৃত্তি দেয়া হয়। এদের মধ্যে স্নাতক পর্যায়ে ৩০৭ জনকে মেধাবৃত্তি ও ৭১০ জনকে অবৈতনিক বৃত্তি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪০ জনকে মেধাবৃত্তি ও ৫৯ জনকে অবৈতনিক বৃত্তি দেয়া হয়েছিল।

মোঃ সুমন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর