একদিনে করোনায় মৃত্যু ১৭৪, শনাক্ত ৬ হাজার ৯৫৯

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৯৫৯ জন।

সোমবার (১৬ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পাঠানো বিজ্ঞপ্তি মতে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর