আশুগঞ্জে বিনামূল্যে ‘লাল সবুজ’র গাছের চারা বিতরণ
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার (১৬ আগষ্ট) লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি কাঠাল গাছের চারা রোপণ করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থী ও পথচারীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার এসিল্যান্ড মোঃ আশরাফুল হক, লাল সবুজ উন্নয়ন সংঘের নারী সম্পাদীকা জান্নাতুল ফেদৌস, ক্রিড়া সম্পাদক মোঃ তারিফ সেকান্দর প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন।
মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/এসবি