পাংশায় রোপা আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাহাদুরপুর মেঘনায় সোমবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় ২০২০-২০২১ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আউশ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোজিত কুমার মল্লিক অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল,ফরিদপুর।
আরও উপস্থিত ছিলেন, শহীদ নূর আকবর উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী, মাদিদুর রহমান অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী ও কাজী এজাজুল করিম পাংশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,আব্দুর রহমান বাহাদুরপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আব্দুল গাফফার মাছপাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা ।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসবি