মানব কল্যাণ নয়, সমালোচনায় ব্যস্ত বিএনপি: নিখিল

সরকারের সমালোচনা করা বিএনপির স্বভাবজাত চরিত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর চকবাজার ইসলামাবাগ চৌরাস্তা মড়ে বঙ্গবন্ধুর৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এই সহায়তা প্রদানকালে প্রধান অতিথি ছিলেন তিনি।

নিখিল বলেন, করোনা সংকটে বিএনপি কোথাও একমুঠো চাল দেয়নি। একজন মানুষেরও পাশে দাঁড়ায়নি। শুধু সরকারের সমালোচনায় নিয়োজিত, এটা তাদের স্বভাবজাত চরিত্রে পরিণত হয়েছে।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে যুবলীগ মানুষের সেবা কাজ করে যাচ্ছে। সারাদেশে অসহায় মানুষকে খাদ্য সহায়তা, দাফন ও সৎকার, অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, চিকিৎসা পরামর্শ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করছে যুবলীগ। তিনি ঢাকা মহানগর যুবলীগকে ধন্যবাদ জানান।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, উপপ্রচার সম্পাদক সুজাউদ্দিন আহমেদ হারুন, উপমুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সহসম্পাদক নাসির উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ, সদস্য এআর বাচ্চু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফুয়াদ হাসান পল্লব প্রমুখ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর