জামাত-শিবিরের তাণ্ডবে পা হারানো ছাত্রনেতা মাসুদকে তথ্য প্রতিমন্ত্রীর অর্থ সহায়তা
জামাত-শিবিরের তাণ্ডবে পা হারানো ছাত্রনেতা মাসুদকে অর্থ সহায়তা তথ্য প্রতিমন্ত্রীর
২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত-শিবিরের নারকীয় হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো একই বিশ্ববিদ্যালয়ের উদীয়মান ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের নিকট তিনি এ অনুদানের টাকা হস্তান্তর করেন। এ সময় মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।
এ সময় আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার সংকুলান হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন তিনি। তিনি তার ভবিষ্যৎ চলার জন্য একটি চাকুরীর ব্যবস্থা করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/এসবি