করোনার উর্ধ্বমূখী সংক্রমণ রোধে দেশে যৌথাভাবে টিকা উৎপাদন করতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।
সোমবার (১৬ আগস্ট) বিকালে বাংলাদেশ কলজে অব ফিজিশীয়ান্স অ্যান্ড সার্জন্সের অডিটরিয়ামে এই চুক্তি সম্পাদিত হয়।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এই চুক্তির পর উৎপাদন শুরু হলে প্রতি মাসে দেশেই কমপক্ষে ৪ কোটি ডোজ করোনার টিকা উৎপাদন সম্ভব হবে।
টিকার দামের বিষয়ে জানান যায়, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনার পর দাম নির্ধারণ করা হবে।
বার্তা বাজার/এসজে