ট্যানারি কারখানার ছাদ থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু!

ঢাকার সাভারে ট্যানারি কারখানার ছাদ থেকে পড়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরীর হরিনধরা এলাকার প্রগতি ট্যানারির ছাদ থেকে পড়ে ওই কাঠমিস্ত্রির মৃত্যু হয়।

নিহত ওই কাঠমিস্ত্রি ওমর ফারুক (৪৫) নোয়াখালী জেলার সদর থানার চরমোটুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার (১৬ আগস্ট) দুপুরে প্রগতি ট্যানারির একতলা ভবনর ছাদে টিন লাগানোর কাজ করছিলেন। একপর্যায়ে তিনি হঠাৎ এক তলা ভবনর ছাদ থেকে মাটিত পড়ে যান। পর তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর