আইসিইউতে রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সহধর্মীনি এবং সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে গত ১৪ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাকে বর্তমানে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকালে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, রওশন এরশাদ করোনায় আক্রান্ত না হলেও তার শরীরে অক্সিজেনের ঘাটতি রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে সংসদফ অধিবেশন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে উপস্থিত থাকতে পারেন না।

মো. মামুন হাসান জানান, পরশু রাতে তাকে হাসপাতালে আনা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ আগের চেয়ে অনেক কমে গেছে। আগে থেকেই তার এই সমস্যা ছিল। তার সন্তান রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর