আফগানিস্তান ইস্যুতে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলে নিয়েছে তালেবান বিদ্রোহীরা। মার্কিন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর আবার দেশটির ক্ষমতা নিচ্ছে তারা।

এবার আফগানিস্তান ইস্যুতে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিসিবি বাংলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ সবর্দায় জনতার সাথে। আফগানিস্তানের ভবিষ্যৎ সেই দেশের জনগণ নির্ধারণ করবে।

তিনি বলেন, আফগানিস্তানের জনগণ সেটা নির্ধারণ করলে এবং তারা যদি আমাদের কাছে সাহায্য-সহযোগিতা চায় তাহলে আমরা তা করবো।

তালেবান সরকার গঠন করলে বাংলাদেশ সহযোগিতা করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দেশের জনগণের ইচ্ছায় যারা আসবে, গণতান্ত্রিক উপায়ে, আমরা তাদের সবর্দাই গ্রহণ করি।

রোববার রাতে কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেয় তালেবান। কাবুল পতন নিশ্চিত জেনে আগেই দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন। এরপর তালেবানকে বিজয়ী ঘোষণা করেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর