গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার মূল আসামি কা ন সহ সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও শহরের ডিবি রোড এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। সড়ক অবরোধ চলাকালে ডিবি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনসহ অন্যরা।

বক্তারা বলেন, রকি হত্যাকা-ের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামি ছাড়া মূল আসামি কা নসহ অন্যদেরকে গ্রেফতার করতে পারেনি।
আশিকুর রহমান রকি গত ১২ জুলাই রাতে শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন।

সুমন মিয়া/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর