রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ আগস্ট) রাত ৮টায় নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলো-রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে মইদুল ইসলাম তুহিন(৩২), হড়গ্রাম বাজার এলাকার সাইদুর রহমানের ছেলে সোহানুর রহমান শোভন (২৩) ও দামকুড়া থানার পুরাতন কসবা গ্রামের টেবলু আলীর ছেলে আদিল হোসেন(২৪) ।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, এসআই এএসএম সাইদুজ্জামানের নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার রাতে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় তিন ব্যাক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করে। এসময় তাদের দখল হতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর