করোনাভাইরাসে দেশের কোথাও মৃত্যু কমেছে, আবার কোথাও বেড়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত দেশের ১৫ জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে কুমিল্লায় ৪ জন, পঞ্চগড়ে ১ জন, কুষ্টিয়ায় ৬ জন, বগুড়ায় ৬ জন, রংপুরে ১ জন, ফরিদপুরে ৪ জন, কিশোরগঞ্জে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন ও চুয়াডাঙ্গায় ৩ জন মারা গেছেন।
বার্তা বাজার/নব