ফটিকছড়িতে শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভিন্ন ভাবে পালন করা হলো জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। “মুজিব বর্ষে বৃক্ষ রোপণ,সোনার বাংলায় স্বপ্ন বপন” প্রতিপাদ্যকে ধারণ করে নারায়ণ হাট উত্তর জুজখোলা গ্রামের সামাজিক সংগঠন।
উত্তর জুজখোলা ফ্রেন্ডস এসোসিয়েশন এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) নারায়নহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিল নারায়ণহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু মুসা।
উত্তর জুজখোলা ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি মো নুরুল আলম রুবেল এর সার্বিক তত্ত্বাবধানে,উত্তর জুজখোলা ফ্রেন্ডস এসোসিয়েশন এর সহসভাপতি মন্জু হোসেন মজুমদার এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর জুজখোলা ফ্রেন্ডস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জাফর ইমাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা বাবুল বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারাণদে,৫ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু দিলিপ কান্তি দে,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী সিরাজউদ্দৌলা, এনামুল হক সওদাগর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ.
এসময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মন্দির সহ এলাকার বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করেন।
মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/টি