বড় জয়ে মেসিবিহীন বার্সেলোনা যুগের শুরু

বার্সেলোনা। ছবি-সংগৃহীত

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা জয় দিয়েই করেছে বার্সেলোনা। প্রায় দেড় যুগ পর লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের সূচনা করলো বার্সা। কারণ মেসি এখন আর বার্সেলোনায় নেই।

রোববার রাতে লা লিগার এবারের মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় বার্সা। এ ম্যাচে ৪-২ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে তারা।

এই ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেছেন মার্টিন ব্রাথওয়েট। বাকি দুইটি গোল করেছেন জেরার্ড পিকে ও সার্জি রবার্তো। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের হয়ে গোল দুইটি করেছেন হুলেন লোবেতে সিয়েনফুয়েগোস ও মিকেল ওয়ারজাবাল।

ম্যাচের ১৯ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন পিকে। মেমফিস ডিপাইয়ের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন তিনি। বার্সার জার্সিতে এটা তার ৫০তম গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়িয়ে দেয়া ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আবারও গোল করেন ব্রাথওয়েট সোসিয়েদাদ গোলরক্ষক জর্ডি আলবার শট ঠেকিয়ে দিলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি শটেই সোসিয়েদাদের জাল কাঁপান ব্রাথওয়েট।

এদিকে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জমিয়ে দিয়েছিল সোসিয়াদাদ। ম্যাচের ৮২ মিনিটে হুলেন লোবেতে সিয়েনফুয়েগোস ও ৮৫ মিনিটে গোল করেন মিকেল ওয়ারজাবাল। তবে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ব্রাথওয়েটের সহায়তায় গোল করে ব্যবধান ৪-২ করেন সার্জিও রবার্তো। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *