তালেবানের সঙ্গে কাজ করতে তিন শর্ত দিল আমেরিকা

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতেই এবার তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা। সংবাদমাধ্যমকে এ কথা জানান আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন।

তবে এক্ষেত্রে তালেবানদের তিনটি শর্ত মানতে হবে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার এক সাক্ষাৎকারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, তালেবাদের সঙ্গে আমেরিকা কাজ করতে প্রস্তুত, তবে এর আগে তাদের নিশ্চিত করতে হবে যে সেদেশে কোনোভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে না। কোনোভাবে নারীদের অধিকার খর্ব করা হবে না। সেই সঙ্গে তালেবান সেদেশে জঙ্গিদেরও আশ্রয় দিতে পারবে না।

এদিকে কাবুল দখলের পর যুদ্ধের সমাপ্তি ঘোষণা দিয়েছে তালেবান। এখন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তারা।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেন, সৃষ্টিকর্তাকে ধন‌্যবাদ। যুদ্ধ শেষ হয়েছে। আমরা দেশের স্বাধীনতা এবং জনগণের মুক্তি চেয়েছিলাম। এই স্বাধীনতা আমাদের দেশের, দেশের জনগণের। তালেবান বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তারা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায়।

এর আগে কাবুল পতনের মুখে দেখে আগেই দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর