গুরুদাসপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় আটক ১০

নাটোরের গুরুদাসপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ১০ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-২ নাটোর, র‌্যাব -৫।

রোববার (১৫ আগস্ট) রাতে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় বাজারে অভিযান পরিচালনা করে ওই ১০ জন কম্পিউটার ব্যাবসায়ীকে আটক করা হয়।

র‌্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, এর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

আটকৃত কম্পিউটার ব্যবসায়ীরা হলেন, মোঃ মুকুল হোসেন, সৌরভ হোসেন, রাকিবুল হাসান, আল আমিন, রুবেল, আশিকুর রহমান, তারিকুল ইসলাম, উজ্জল ইসলাম, রাজদুল ইসলাম ও আল আমিন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর