রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। নেগেটিভ ১ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ২, নওগাঁ ৩, চাঁপাইনবাবগঞ্জ ১ ও নাটোরের ৪ জন আছেন।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩ টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৯৯ জন।

মাহাবুল ইসলাম/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর