হবিগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে শায়েস্তাগঞ্জের ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএনজি অটোরিকশাটি চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জ যাচ্ছিল। ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন পুরুষ ও দুইজন নারী মারা যান। এ সময় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর