ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৪৫) নামে এক রিকশার যাত্রী নিহত হয়েছে। এ সময় গুরত্ব আহত হয়েছে শাহজাহান নামে রিকশাচালকও।

রোববার (১৫ আগস্ট) রাতে জেলা শহরের মোড়াইলের রেলক্রিসং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহাবুদ্দিন জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মলু মিয়ার ছেলে। সে শহরের মোড়াইল এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকত।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, শাহাবুদ্দিন শহর থেকে বাজার করে রিকশা নিয়ে মোড়াইলে যাচ্ছিলেন। এ সময় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

গুরুত্ব আহত রিকশাচালককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর