ফটিছড়িতে শ্রদ্ধায় স্মরণে শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রবিবার চট্টগ্রামের ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফটিকছড়ির সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি,সংরক্ষিত মহিলা আসন ৬ সংসদ খাদিজাতুল আনোয়ার সনি,উপজেলা পরিষদ, উপজেলা প্রাসাশন ৷

উপজেলা আওয়ামী লীগ,উপজেলা ছাত্রলীগ, ফটিকছড়ি থানা, ভুজপুর থানা,দাঁতমারা পুলিশ ফাড়ি, নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাড়ি, উপজেলা স্বাস্থ্য, ফটিকছড়ি টেকনকিয়্যাল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি ফটিকছড়ি শাখা, ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি ফায়ার স্টেশন, পল্লী বিদ্যুৎ সমিতি ফটিকছড়ি জোনল আফিস , তরিকত ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখা।

পরে বীর মুক্তিযুদ্ধা শফিকুন নূর মাওলনা (বীর প্রতিক) গণমিলনায়তন তে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, বিশেষ অথিতি ছিলেন সংরক্ষিত আসনের নারী সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি (এমপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ শাহীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাপুর রহমান, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি খায়রুল বশর,পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দীন
সহ উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তারা ।

ইউসুফ হোসেন/বার্তা বাজার/ট

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর