আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাই। আফগানিস্তানের শিশু, নারী ও মানবাধিকার কর্মীদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি।
টুইটারে উদ্বেগ প্রকাশ করেম মালাল লিখেছেন, তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ায় আমরা পুরোপুরি ধাক্কা খেয়েছি। আমি আফগানিস্তানের নারী, সংখ্যালঘু এবং মানবাধিকারের সমর্থকদের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।
টুইট বার্তায় নোবেলজয়ী মালালা আরও লিখেছেন, বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় শক্তিকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি জরুরি মানবিক সহায়তা প্রদান এবং শরণার্থী ও বেসামরিকদের রক্ষা করতে হবে।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া অঞ্চলের বাসিন্দা কিশোরী মালালাকে ২০১১ সালে স্কুলবাসে গুলি করে হত্যার চেষ্টায় অভিযুক্ত করা হয় তালেবানকে। তখন মালালাকে প্রাণ বাঁচাতে ব্রিটেনে নিয়ে গিয়ে চিকিত্সা করানো হয়। তারপর থেকে তিনি ও তার পরিবার ব্রিটেনের নাগরিক।
পরবর্তীতে নারী শিক্ষায় বরাবর আন্দোলন চালিয়ে যাওয়া মালালা নিজের কাজের জন্য ২০১৪ সালে তিনি ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। মালালা এখন নারী অধিকার রক্ষায় কাজ করেন।
বার্তা বাজার/এসবি