দৌলতপুরে নিষিদ্ধ ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার ২

নিষিদ্ধ ট্যোবলেটসহ গ্রেফতার ২ । ছবি: বার্তা বাজার

কুষ্টিয়া দৌলতপুর থানাধীন বাগোয়ান গ্রামস্থ মথুরাপুর বড় বাজার হতে মহিষকুন্ডি গামী পাঁকা রাস্তার পাশ্বে জনৈক মোঃ নাহারুল এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ স্বপন আলী শরিফুল (৩৫) ও মোঃ রতন (৩০) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩ ঘটিকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী মোঃ স্বপন আলী শরিফুল দৌলতপুর থানার বৈরাগীর চর গ্রামের এর নাজির মন্ডল ছেলে ও মাদক ব্যবসায়ী মোঃ রতন একই এলাকার মৃত মাজদার হোসেন এর ছেলে।

শনিবার রাতে দৌলতপুর থানা ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেন। মাদক ব্যবসায়ী স্বপন আলী শরিফুল ও রতনকে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সরোয়ার পারভেজ /বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *