তুমুল উত্তেজনার মধ্যে অবতরণ করা এয়ার ইন্ডিয়া বিমান আফগানিস্তানের রাজধানী কাবুল ছেড়েছে। ভারতের বার্তা সংস্থার খবরে বলা হয়, ভারত উদ্যোগ নেয় রোববার (১৫ আগস্ট) তালেবান বাহিনী কাবুলে ঢুকতে শুরু করলে সেখানে অবস্থান করা নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় যে, এয়ার ইন্ডিয়ার বিমানটি দুপুর শুরু হওয়া একটু পরেই কাবুলে আটকে পড়া কর্মীদের আনতে যায়। ভারত থেকে আফগানিস্তানে পৌঁছাতে সময় লাগে ২ ঘণ্টা ২০ মিনিট। কিন্তু আফগানিস্তানে পৌঁছালেও বিমানটি অবতরণের অনুমতি পায় না। কারণ ততক্ষণ তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকতে শুরু করেছে।
প্রায় একঘণ্টা আকাশে উঁড়তে থাকে ভারতের এয়ার ইন্ডিয়ার বিমানটি। পাইলট প্লেনের রাডার অফ করে দেন যাতে এটি শনাক্ত করে কেউ হামলা চালাতে না পারে। দীর্ঘ এক ঘণ্টা পর চাপা উত্তেজনার মধ্যে বিমানটি আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে অবতরণ করে।
ভারতের গণমাধ্যমগুলোর খবরে আরো বলা হয়েছে,সপ্তাহে তিন বার নয়া দিল্লি থেকে কাবুল পর্যন্ত বিমান চলাচল করত। আফগানিস্তানে তালেবানের রাজ শুরু হতেই দু’দেশের মধ্যে বিমান উড্ডয়ন অনিশ্চিত হয়ে পড়েছে। রোববার সকালেও দিল্লি কাবুলে একটি চার্টার বিমান সেবা বাতিল করা হয়েছে।
বার্তা বাজার/এসবি