আলোচিত সমালোচিত ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমনির ঘটনায় মামলা করলেন সিটি ব্যাংক। পরীমনির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে গুলশান থানায়।
রোববার (১৫ আগস্ট) এ মামলার বিষয়টি গুলশান থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে যে, রাজধানীর গুলশান থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান ।
গুলশান থানায় করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ আগস্ট সকাল থেকে ব্যাংক কর্তৃপক্ষ দেখে যে, অজ্ঞাতনামা আসামিরা তাদের ফেক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং ওয়েব সাইট থেকে দি সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তার অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।
এ মামলার অভিযোগে আরও বলা হয়েছে, অজ্ঞাত আসামিরা উদ্দশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল সিস্টেম ব্যবহার করে ব্যক্তি সুবিধা লাভ করার জন্য বিভিন্ন সময়ে উল্লিখিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েব সাইট-গুলোতে দি সিটি ব্যাংক লিমিটেডের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য ও ভিডিও তৈরি করে অপপ্রচার করছে।
সিটি ব্যাংক ১২ টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছে: ১. ভাইরাল প্রতিদিন, ২. Nayeem Korea,দ ৩. ইলিয়াস হোসাইন, ৪. CarHub BD, ৫. ইউটিউব চ্যানেল: Khobor BD, ৬. ইউটিউব চ্যানেল: MTIS BD VOICE, ৭. ইউটিউব চ্যানেল: TALK WITH SHAWON, ৮. ইউটিউব চ্যানেল: STAR NEWS BANGLA, ৯. ইউটিউব চ্যানেল: London Bangla-লণ্ডনবাংলা, ১০. ইউটিউব চ্যানেল: AROUND NEWS24, ১১. ইউটিউব চ্যানেল: Probashi360, ১২. ইউটিউব চ্যানেল: Monira Sultana Popy,
উল্লেখ্য, মাদক মামলায় দুই দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি। তাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন । সম্প্রতি গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হয়।
এমডি মাসরুর নিজেই গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যাচার বলে দাবি করেন। তার দাবি, গাড়ি উপহার দেওয়া তো দূরের কথা পরীমনির সঙ্গে কখনই দেখা হয়নি এ ব্যাংক কর্মকর্তার। গত জুনে ‘উত্তরা বোট ক্লাব’ ঘটনায় পত্রপত্রিকার মাধ্যমে পরীমনি নামটা শুনেছেন মাত্র।
নিজেকে নির্দোষ দাবি করে এ বিষয়ে সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন এ ব্যাংক কর্মকর্তা।