‘হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় পৌরসভার কুটুমবাড়ি কফি হাউজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপ নামের একটি সংগঠন।
আলোচনা সভায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা মো. মনিরুল হক সিকদারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশের সাবেক কর্মকর্তা (এআইজি) মালিক খসরু পিপিএম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, দৈনিক ঢাকা টাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য শাহারিয়ার নাজিম শাওন।
এসময় উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তৌকির, আশফুন নাহার এলিজা, এইচ এম মামুন, রানু আক্তার, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া ও মেহেদী হাসান।
আলোচনা সভা শেষে, দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পথচলা। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরে ইতোমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি