রায়পুরায় বাস চাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নিহত মুক্তিযোদ্ধা আব্দুল হাই। ছবি: বার্তা বাজার

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় আব্দুল হাই(৬০) নামের এক বীর মুক্তিযোদ্ধা মৃত‍্যু হয়েছেন। রোববার (১৫ আগস্ট) বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মরজাল ধুকুন্দীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ধুকুন্দীর চর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি ধুকুন্দীর চর বাড়ি থেকে বের হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় কিশোরগন্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অনন্যা সুপার ঢাকা মেট্রো ব- ১১০০৭১ বাসটি আব্দুল হাইকে চাপা দিয়ে চলে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করে।

নিহতের স্ত্রী জানান,তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ধুকুন্দী বাজারে যাবার সময় মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। ঘাতক বাস আমার স্বামীকে মেরে ফেললো।

স্বজনরা জানান, তার ছেলেরা বিভিন্ন স্থানে চাকরি করে। তারা বাড়ি আসার পর আগামীকাল রাষ্ট্রিয় মর্যাদা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ণ করা হবে।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের আপত্তিতে লাশ ময়নাতদন্ত না করেই হস্তান্তর করা হয়েছে।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

একে এম রেজাউল করিম/ বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *