দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট

আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি। অপ্রতিরোধ্য তালেবানের কাবুলে প্রবেশের পর তিনি ছেড়ে পালিয়ে যান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে যে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি তাজিকিস্তানে চলে গেছেন।

তবে এর আগে আল-জাজিরা তার পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছিল যে, পশ্চিমাসমর্থিত এ নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রয়েছেন। রবিবার সকালের বেশিরভাগ সময় তিনি সরকারি বাসভবনের বাগানে কাটিয়েছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর