৪০০শ এতিমকে খাওয়ালেন এমপি জ্যাকব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাসন ও মনপুরায় ৩০টি এতিমখানার ৪সহস্রাধিক এতিমদের দুপুরের খাবার খাওয়ালেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

রোববার জাতীয় শোক দিবসে চরফ্যাসন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের ইতিহাসে বিরল।

তিনি ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের আদর্শের প্রতীক। যিনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য ২৩ বছর লড়াই সংগ্রাম করেছেন। জীবনের প্রায় ১ যুগ কারাগারে অন্তরীন ছিলেন এই মহান পুরুষ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা নির্যাতিত, নিপিড়িত মানুষের মুক্তির সংগ্রামে তাঁকে কোন বাঁধাই আটকাতে পারেনি। আর সেই কারনে তিনি বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ও আমাদের জাতির পিতা। তাই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমানের সভাপতিতে আলোচনায় সভায় তিনি আরও বলেন, ত্যাগ ও সংগ্রামে যে উজ্জল দৃষ্টান্ত জাতির জনক রেখে গেছেন সেই আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার কর্মসূচীতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ কয়সর আহাম্মেদ দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এমপি জ্যাকব জোহরবাদ খাসমহল হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন। এরপরে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় একসাথে ৩০ টি হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

আরিফ হোসেন /বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর