গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়ন থেকে একই রশিতে দুই বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনাটি আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এ আর এম আলিফ।
রোবাবার (১৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হত্যাকান্ডের কথা জানান তিনি ।
তিনি বলেন, একই রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর নিহত মৃনাল কান্তি দাস ও সুমন কান্তি দাসের বন্ধু প্রদীপ চন্দ্র দাসকে আটক করলে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।
নিহত সুমন কান্তি দাসের মায়ের সাথে বন্ধু পলাতক আসামি নিতাই চন্দ্রের অবৈধ সর্ম্পক জেনে ফেলায় ও প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে ডেকে এনে শ্বাসরুদ্ধ করে দুই বন্ধুকে হত্যা করে ঝুলিয়ে রাখে বন্ধু নিতাই, প্রদীপসহ ৪ থেকে ৫ জন। ঘটনা আড়াল করতে লাশের পাশে তোয়ালা, ছবি ও ব্যাগ রেখে যায় তারা।
গত ১২ আগস্ট সকালে গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের মাঝিপাড়ার একটি বাগান থেকে গাছে একই রশিতে ঝুলন্ত দুই বন্ধুর মরদেহ উদ্বার করে পুলিশ।
বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন।
সুমন মিয়া/বার্তা বাজার/টি