করোনায় একদিনে ঢাকায় সর্বোচ্চ মৃত্যু, বরিশালে সর্বনিম্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭১ জন ঢাকা বিভাগে ও বরিশাল বিভাগে সর্বনিম্ন ৮ জনের মৃত্যু হয়। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১৭৫ জনে।

অন্যান্য বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯, খুলনায় ২১, সিলেটে ১৩, রংপুরে ১৩, রাজশাহীতে ১২ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৬৮৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। করোনা থেকে সুস্থ হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরেছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর