পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালন করেছে জেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) দুপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ, আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা ও দুস্থ অসহায় গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক,জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলীসহ আরো অনেকেই।
আলোচনা শেষে কার্যালয়ের সামনে দুস্থ অসহায় গরিবদের মাঝে খাবার বিতরণ করে অতিথিবৃন্দ।
মাসুদ রানা/বার্তা বাজার/এসজে