কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বাবার মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

রোববার (১৫ই আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের নয়া দিল্লির মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

জানা গেছে, তিনি বেশ কিছুদিন যাবত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য কিছু দিন আগে তাকে ভারতের দিল্লির মেডেন্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর ব্যক্তিগত সহকারী তোফায়েল আহমেদ জানান, মরহুমের মরদেহ এখনও ভারতে রয়েছে। দেশে আনার প্রক্রিয়া চলছে। মরদেহ দেশে এসে পৌঁছালে জানাযা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর