বঙ্গবন্ধুর ভাস্কর্যে চট্টগ্রাম মহানগর মুজিব সেনার শ্রদ্ধা

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্যে মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার পুস্পস্তবক অর্পন করছেন মহানগর শাখার নেতৃবৃন্দ।

রোববার (১৫ আগস্ট) মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার প্রধান পৃষ্টপোষক চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকার নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবর্ক অর্পণ করা হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনাজুড়ে অবস্থান করছে। ঘাতকরা চাইলেই বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দিতে পারে না। আমরা আমৃত্যু জাতির জনকের আদর্শ লালন করে যাব।

এসময় উপস্থিত ছিলেন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদ ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা মোস্তাকসহ মুজিব সেনা মহানগর শাখার নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর