পীরগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত

রংপুরের পীরগঞ্জে রোববার (১৫ আগষ্ট) বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ উপজেলার সরকারি বেসরকারী প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

গৃহীত কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, মসজিদে দোয়া মাহফিল, অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা ও শেষে কাঙ্গালী ভোজ।

উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন ভুঁঞা জনী ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম।

আনজারুল হক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর