আফগানিস্তানের ক্ষমতা ‘গ্রহণের’ দ্বারপ্রান্তে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করেছেন সশস্ত্র গোষ্ঠী তালেবান। এখন তারা শান্তিপূর্ণ ক্ষমতা ‘হস্তান্তরের’ জন্য অপেক্ষা করছেন।

তালেবানদের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল ইতোমধ্যে আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওনা হয়েছে।

এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাবুলে হামলা করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

এর আগে তালেবান নেতারাও জানিয়েছেন, ‌গায়ের জোরে তারা কাবুল দখল করতে চান না। নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চান তারা।

তারা আরও জানান, যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যারা কাবুল ছাড়তে চায়, তাদের নিরাপদে চলে যেতে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

এদিকে তালেবান অপ্রতিরোধ্যভাবে অগ্রসর হওয়ায় কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সব কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারীসহ সকল মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর