রায়পুরে খাল থেকে বেওয়ারিশ মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাত এক ব্যক্তির (৫২) মরদেহ উদ্ধার করেছে হাজিমারা ফাঁড়ি পুলিশ। রোববার (১৫ আগষ্ট) সকাল দশটার দিকে উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মেঘনা নদি সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে অজ্ঞাত এক ব্যাক্তিকে চরকাছিয়া খালপাড় এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে চরবংশি হাজিমারা ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর